Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

BN DESK
02 September 2026, 08:30 AM পড়তে ১ মিনিট
কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক:  ঢাকার কেরানীগঞ্জে ইডেন ফোম কারখানায় অগ্নিকাণ্ড কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটিসহ তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে কারখানায় আগুন লাগে। আগুনে কারখানার তিনটি মেশিন, বিপুল পরিমাণ কেমিক্যাল, ফোমসহ সরঞ্জাম পুড়ে গেছে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় হতাহত হয়নি।

মালিক পক্ষের দাবি, আগুনে কারখানার প্রায় ৪০-৪৫ লাখ, বাড়ির মালিকের ২০ লাখ এবং পাশের আরেকটি সাউন্ড সিস্টেমের দোকান পুড়ে যাওয়ায় আরো ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার কাজল মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে হঠাৎ কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভসে খবর দেয়। কারখানায় তালাবদ্ধ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটিসহ তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাউন্ড সিস্টেম দোকানের মালিক রমজান জানান, বহু কষ্টে ধারদেনা করে ব্যবসা বড় করেছেন। নিমিষেই সব শেষ। তিনি ফোম কারখানার মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

কারখানার মালিক সাদ্দাম হোসেন বলেন, ‘‘কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে আমার ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’’

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার কাজল মিয়া জানান, এই কারখানার অনুমোদন ছিল না। বার বার সতর্ক করার পরও তারা কারখানা স্থানান্তর করেনি। তিনি ধারণা করেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এলাকা: ঢাকা কেরাণীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার