Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেরানীগঞ্জে হাত-পা ও মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:15 AM পড়তে ১ মিনিট
কেরানীগঞ্জে হাত-পা ও মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকার মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে থেকে হাত-পা ও মাথাবিহীন এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা মার্কেটের সামনে বস্তাবন্দী অবস্থায় কিছু একটি পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে এক নারীর হাত-পা ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘‘মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, অজ্ঞাত এই নারীকে হত্যার পরে শুধু শরীরে অংশটি এখানে বস্তাবন্দী অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। মাথা ও অন্যান্য অংশ অন্য কোথাও ফেলা হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

এলাকা: ঢাকা কেরাণীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কেরানীগঞ্জে হাত-পা ও মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার