Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ রেণু পোনা জব্দ

BN DESK
02 September 2026, 09:20 AM পড়তে ১ মিনিট

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ রেণু পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে উদ্ধার করা রেণু পোনা ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫টি ড্রামে রাখা রেণু পোনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় নেওয়ার পথে রেণু পোনাগুলো জব্দ করা হয়। উদ্ধার করা রেণু পোনার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব রেণু খুলনায় পাচার করা হচ্ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

তিনি জানান, কেরানীগঞ্জ দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে এ পথে নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে রেণু পরিবহন ও পাচার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ রেণু পোনা জব্দ

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার