Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোচিং ছাড়ার ঘোষণা দেশমের, তবে.....

BN DESK
02 September 2026, 11:20 AM পড়তে ১ মিনিট
কোচিং ছাড়ার ঘোষণা দেশমের, তবে.....

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স জাতীয় ফুটবল দলের সবচেয়ে দীর্ঘ মেয়াদি কোচ দিদিয়ের দেশম। অবশেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফ্রান্সের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২৬ সালের পর আর চুক্তি নবায়ন করবেন না তিনি। খবরের সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

দেশমের বর্তমান চুক্তি আগামী বিশ্বকাপের পর পর্যন্ত চলবে। সেজন্য অবশ্য কোয়ালিফাই করতে হবে লে ব্লুদের। ৫৬ বছর বয়সী দেশম ফ্রান্সের দায়িত্ব বুঝে পান ২০১২ সালে। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ ঘরে তুলেছে কিলিয়ান এমবাপ্পেরা। তার আগে ঘরের মাঠে খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাবেক ফরাসি অধিনায়কের অধীনে ফ্রান্স আবারও বিশ্বকাপের ফাইনাল খেলে ২০২২ সালের আসরে। সেবার অবশ্য আর্জেন্টিনার কাছে শুটআউটে হেরে যায় তারা। মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, দেশম নিজেই এই ব্যাপারে বুধবার ঘোষণা করবেন। তার আগে ফরাসি ফুটবল প্রধান ফিলিপে দিয়ালো রয়টার্সকে বলেছেন, বিশ্বকাপের পর আর থাকতে রাজি নন দেশম, ‘২০২৬ সালে মেয়াদের পর সে চলে যাবে।’

ফ্রান্সের কোচ হওয়ার আগে যে কয়টি ক্লাবের কোচ ছিলেন, প্রতিটিতেই ট্রফি জিতেছেন দেশম। তার পর ফ্রান্সের কোচ হয়ে ২০২১ সালে জিতেছেন নেশন্স লিগ। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। তার পর ২০০০ সালে ইউরো। ওই দুই আসরেই অধিনায়ক ছিলেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কোচিং ছাড়ার ঘোষণা দেশমের, তবে.....

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার