Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

BN DESK
02 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট
কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গার উপর গড়ে ওঠা ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

আজ রবিবার (১৫ জুন) সকালে উপজেলার ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। গত কয়েক দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

এ অভিযানের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, প্রবীর বিশ্বাসসহ জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার