Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ

BN DESK
02 September 2026, 08:24 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে ভর্তি এক রোগীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
 
আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
 
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় আহত হন রাসেল বিশ্বাস। জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে আহত করে।
 
পরবর্তীতে শুক্রবার সকালে আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পান্না বিশ্বাসের লোকজন হাসপাতালে ঢুকে রাসেল বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
 
আহতের ভাই রবিউল বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমাদের চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার রাতে আমার ভাইকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
 
এ বিষয়ে অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার