Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ যুবক আটক

BN DESK
04 September 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১১।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের বাসিন্দা বিকাশ ভৌমিকের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ক্যাম্পের একটি দল বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৬৭ বোতল বিদেশি মদ (মোট ২০৭ দশমিক ৩৭৫ লিটার) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজীব ভৌমিক একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ মজুত করে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ যুবক আটক

B
BN DESK | 15 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার