Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

BN DESK
06 September 2026, 09:41 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক :  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্বগুণের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনি সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে এই কামনা করছি।’

এর আগে টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার