Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্লাব বিশ্বকাপের কড়া সমালোচনা ক্লপের

BN DESK
07 October 2025, 06:21 AM পড়তে ১ মিনিট
ক্লাব বিশ্বকাপের কড়া সমালোচনা ক্লপের

স্পোর্টস ডেস্ক : ৩২ দল নিয়ে বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ফুটবলের নতুন বর্ধিত ক্লাব বিশ্বকাপ ফরম্যাটের কড়া সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। এটি ফুটবলের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি বলে মন্তব্য করেছেন তিনি।

জার্মান পত্রিকা ডাই ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘এই টুর্নামেন্ট একেবারেই অপ্রয়োজনীয়। যারা এটা জিতবে, তারাই সবচেয়ে দুর্ভাগ্যজনক জয়ী হবে, কারণ পুরো গ্রীষ্মজুড়ে খেলার পর তাদের আবার লিগে ফিরে যেতে হবে।’ নতুন ফরম্যাট অনুযায়ী, ৩২টি দল নিয়ে প্রতি চার বছর পর একবার হবে ক্লাব বিশ্বকাপ, যা আয়োজন করা হবে গ্রীষ্মে, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর মধ্যবর্তী সময়ে। অর্থাৎ খেলোয়াড়দের ছোট বিরতিটুকুও চলে যাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে। ক্লপ বলেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এমন মানুষজন, যারা ফুটবলের দৈনন্দিন বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।’

এ ধরণের প্রতিযোগিতা ফুটবলারদের ওপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করে উল্লেখ করে ক্লপ বলেন, ‘আজকের দিনে ফুটবলারদের বিশ্রামের সময় কমে যাচ্ছে। এতে করে খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘খেলার সংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, আগামী মৌসুমে আমরা এমন ইনজুরি দেখব, যা আগে কখনও দেখিনি। যদি তখন না-ও হয়, তবে ক্লাব বিশ্বকাপের সময় কিংবা এর পর দেখা যাবে। খেলোয়াড়দের শরীর ও মন-কোনোটাই সঠিকভাবে রিকভার করার সুযোগ পাচ্ছে না,’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ক্লাব বিশ্বকাপের কড়া সমালোচনা ক্লপের

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার