Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

BN DESK
10 October 2025, 12:55 AM পড়তে ১ মিনিট
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুজ।

শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় দু’দল।

খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৬তম মিনিটে চালোবাহ’র কাছ থেকে বল পেয়ে দলের হয়ে লিড নেন করেন কোল পালমার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে পালমেইরাস। ৭৮তম মিনিটে এস্টেভাও’র দর্শনীয় শটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পালমেইরাস।

তবে ম্যাচের শেষদিকে এসে অঘটন ঘটিয়ে বসে পালমেইরাস। ম্যাচের ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে ২-১ এ পিছিয়ে পড়ে তারা।

আর কোনো গোল না হলে এই স্কোরলাইন ধরেই সেমিফাইনালের টিকিট কাটে চেলসি। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার