Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্লাস বাদ দিয়ে এনসিপির সমাবেশে যেতে বাধ্য করায় বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের মানববন্ধন

BN DESK
10 October 2025, 12:12 PM পড়তে ১ মিনিট
ক্লাস বাদ দিয়ে এনসিপির সমাবেশে যেতে বাধ্য করায় বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইলের ইতিহাসে বিন্দুবাসিনীর শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে কোনো রাজনৈতিক সভা সমাবেশে অংশ নেয়নি। অথচ গতকাল (মঙ্গলবার) শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য তাদের ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এনিয়ে গতকাল বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তাই আমরা স্যারদের কাছে এনসিপিকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের ইভান, শান্ত, রাফি, সাইদ আকান্দসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়। 

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ক্লাস বাদ দিয়ে এনসিপির সমাবেশে যেতে বাধ্য করায় বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের মানববন্ধন

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার