Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা

BN DESK
06 September 2026, 08:53 PM পড়তে ১ মিনিট
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে ছত্রভঙ্গ করেছে ইসরায়েলি সেনারা। বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ পরিচালিত ওই কেন্দ্রকে ঘিরেই ঘটে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দৃশ্যটি দেখা যায়, যা আল-জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট সানাদ যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে।

২০ সেকেন্ডের ওই ভিডিওটি ১০ জুলাই মোবাইল ফোনে ধারণ করা হয় এবং শনিবার (১৯ জুলাই) রাতে তা প্রকাশিত হয়। এতে দেখা যায়, তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনা জিএইচএফের ত্রাণ বিতরণকেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ছে। পুরুষ, নারী ও শিশুরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছেন। অনেকে মুখ ঢেকে রেখেছেন, কেউ আবার পিঠে ময়দার বস্তা নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ দিকে বিতর্কিত সংস্থা জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯১ জন ফিলিস্তিনি। জাতিসংঘ ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে ৬৭৪ জনের মৃত্যু ঘটেছে জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে।

সম্প্রতি ইসরায়েলের পূর্ণ অবরোধ কিছুটা শিথিল হলে গাজায় বিতরণ কার্যক্রম শুরু করে জিএইচএফ। তবে এই সংস্থার কার্যক্রম ঘিরে বিতর্কও কম নয়, কারণ তারা কার্যত জাতিসংঘ-নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থাপনার বাইরে কাজ করছে। গত রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ৭৩ জনই ছিলেন ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ। এর আগের দিন, শনিবার ইসরায়েলি হামলায় নিহত হন ১১৬ জন, যাদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার