Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্ষেতলালে বটতলী ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 10:37 AM পড়তে ১ মিনিট
ক্ষেতলালে বটতলী ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশী গঙ্গা নদীর উপর বটতলী ব্রিজের নিচ থেকে আরাফাত হোসেন জনি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দাশড়া উত্তরপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে।

জানা গেছে, আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বটতলী ব্রিজের নিচে স্থানীয় লোকজন এক কিশোরের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে আরাফাত হোসেন জনির  বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাক্যান্ড তা ময়না তদন্তের পরে জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ক্ষেতলালে বটতলী ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার