Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 04:14 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুবেল ত্রিপুরা জরিচন্দ্র পাড়া এলাকার মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে। তিনি দ্রুত বিচার আইনে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

 

বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সুবেল ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্য। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এলাকা: খাগড়াছড়ি রামগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার