Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

BN DESK
03 September 2026, 04:22 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

থানায় অভিযোগ দাখিলের পর বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন ,সাদ্দাম হোসেন (৩২), সাকিব আলম (২০),এনায়েত হোসেন (২৫),  আরমান হোসেন (৩০)। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য ভাইবোনছড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ভুক্তোভোগী। পূজা অনুষ্ঠান শেষে তার দূর সম্পর্কের কাকার ভাড়া বাসায় ওঠেন। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে পাশের একটি রুমে নিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

অষ্টম শ্রেণির এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, থানায় ধর্ষণের একটি মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার