Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 05:44 AM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী থেকে অস্ত্রসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫)। তিনি দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

সিন্দুকছড়ি জোনের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল  রোববার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসেন ওই ব্যক্তি। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, কলইপা ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সক্রিয় সদস্য। ওই এলাকার কালেক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার