Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

BN DESK
10 October 2025, 12:06 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চেঙ্গী স্কয়ারে উভয় পক্ষ ইটপাটকেল ও গুলতি নিক্ষেপে জড়ায়। এ সময় শহরের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সূত্রে দাবি করা হয়, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস’ উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন বলে দাবি করা হয়।

সংগঠনের জেলা সংগঠক অংগ মারমা বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিক্রিয়াশীল একটি অংশ, যারা সরকারি বাহিনীর প্রত্যক্ষ মদদপুষ্ট, তারা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। হামলাকারীরা গুলি চালিয়েছে।

অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, ৫ আগস্ট উপলক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। চেঙ্গী স্কয়ারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে তিনি গুলির বিষয়টি অস্বীকার করে বলেন, পালাতে গিয়ে কেউ পড়ে গিয়ে আহত হতে পারে, তবে গুলির কোনো ঘটনা আমাদের জানা নেই।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার