Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
12 March 2026, 03:43 AM পড়তে ১ মিনিট

খাগড়াছড়ি পৌরসভার চেঙ্গি স্কয়ার এলাকায় টোটন দে (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ মার্চ) চেঙ্গি স্কয়ার সংলগ্ন হোটেল ফোর পয়েন্টের পাশের একটি ভাড়াটিয়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

টোটন দে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার টিলা পাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত নির্মল দে এবং মাতা মুকুল রানী। টোটন দে’র স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চেঙ্গি স্কয়ার সংলগ্ন হোটেল ফোর পয়েন্টের পাশের একটি ভাড়াটিয়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় টোটন দে নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার