Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে দুজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে দুজনের মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ভাইবোনছড়ার নলছড়া এলাকার রূপায়ন চাকমার মেয়ে রিয়া চাকমা (২০) ও একই এলাকার বিদেশি চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)।

সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন , সকাল পৌনে ১১টার দিকে ভাইবোনছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে শামুক খুঁজতে যায় পাঁচ বন্ধু। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে দুজনের হদিস পাওয়া যাচ্ছিল না। এ সময় সেখানে থাকার স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে নিখোঁজের এক ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করা হয়।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে দুজনের মৃত্যু

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার