Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

BN DESK
05 September 2026, 01:21 AM পড়তে ১ মিনিট

খাগড়াছড়িতে টানা বর্ষণে চেঙ্গী ও মাইনী নদীসহ স্থানীয় জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে বন্যার ঝুঁকি। গেলো ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  হয়েছে। 

এদিকে বৃষ্টিপাতে নদী-খালের পানি বেড়ে মহালছড়ির মাইসছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এ ছাড়াও দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন স্থানে পানি উঠার খবর পাওয়া যাচ্ছে। 

ভারী বৃষ্টিতে জেলা সদরের শালবন, কুমিল্লাটিলা ও সবুজবাগ এলাকাসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা ও পাহাড়ধস হতে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। জেলা সদরে তিনটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অপরাপর উপজেলাগুলোতেও আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দুর্যোগকবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

B
BN DESK | 07 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার