Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে তক্ষকসহ আটক ৩

BN DESK
05 September 2026, 04:54 AM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে তক্ষকসহ আটক ৩

খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে বন বিভাগ।

আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় মামলা শেষে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ তিনজনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো. সালাউদ্দিন, মো. তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়।

খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন বলেন, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ 

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে তক্ষকসহ আটক ৩

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার