Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 12:31 AM পড়তে ১ মিনিট

ত্যাগ, আত্মশুদ্ধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আব্দুল নবী হক্কানী। পরে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ।

নামাজ শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, জেলার ৯ উপজেলায় মোট ২৯১টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার