Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

BN DESK
10 October 2025, 10:14 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেন। মিছিলে খাগড়াছড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আয়োজিত সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান।

প্রতিবাদ কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সংহতি প্রকাশ করেন।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়িতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার