Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
15 August 2026, 03:16 PM পড়তে ১ মিনিট

খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় শুদ্ধ অং মারমা (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত শুদ্ধ অং মারমা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার বাসিন্দা।

তিনি গুইমারা বাজার থেকে রামগড়ের দিকে যাচ্ছিলেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি রেখে চালক পলাতক পালিয়ে গেছেন।

মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 15 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার