Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফ এর পুশ ইন

BN DESK
10 October 2025, 02:24 AM পড়তে ১ মিনিট
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফ এর পুশ ইন

নিউজ ডেস্ক:   খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে তাদের ঠেলে দেয় বিএসএফ।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রামের চর সুপার গ্রামে। গত ১০ বছর ধরে তারা ভারতের গুজরাটে বসবাস করে আসছিলেন।

আটককৃতরা হলেন-  উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’

গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

এলাকা: খাগড়াছড়ি রামগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফ এর পুশ ইন

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার