Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাদ্যে বিষক্রিয়া, সিনেমার শুটিং ইউনিটের ১০০ সদস্য হাসপাতালে

BN DESK
10 October 2025, 10:30 PM পড়তে ১ মিনিট
খাদ্যে বিষক্রিয়া, সিনেমার শুটিং ইউনিটের ১০০ সদস্য হাসপাতালে

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শুটিং ইউনিটের ১০০ জন সদস্য। বলিউডের একটি সিনেমার শুটিং চলাকালীন এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল রোববার (১৭ আগস্ট) রাতে ঘটেছে ঘটনাটি। হঠাৎ ফিল্ম ইউনিটের লোকজনের মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা দেয়। পেট ব্যথা, মাথাব্যথা ও বমিতে দুর্বল হয়ে পড়েন অনেকে। এ সময় তড়িঘড়ি করে তাদের জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ জেলার এক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের কেউই স্থানীয় নয়। তারা সকলেই একটি বলিউড ছবির শুটিং ইউনিটের সদস্য। চিকিৎসক নিশ্চিত করেছেন খাবারে বিষক্রিয়ার ফলে এ অবস্থা।

চিকিৎসক বলেন, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা। খবর পাওয়ার পরপরই আমরা সব বিভাগের চিকিৎসক ও কর্মীদের ডেকে নেই এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হই।

জানা যায়, ঘটনার আগে ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য শুটিং লোকেশনে একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাদ্যবিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।  

জানা গেছে, বর্তমানে সকল রোগীর অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। 

এদিকে খবর শুনে হাসপাতালে বাড়ে উৎসুক জনতার ভিড়। সামলাতে না পেরে খবর দেওয়া হয় পুলিশ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

খাদ্যে বিষক্রিয়া, সিনেমার শুটিং ইউনিটের ১০০ সদস্য হাসপাতালে

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার