Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

BN DESK
02 September 2026, 10:18 PM পড়তে ১ মিনিট
খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া, ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছে সে। রোববার (২৭ জুলাই) রাতে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল কাটজ রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেয় এবং খামেনির ওপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেয়। কাটজ বলে,‘আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে, ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন হুমকির পর দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কারণ এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই সংঘাত শেষ পর্যন্ত ১২ দিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয় ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার