Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

BN DESK
18 April 2026, 06:15 AM পড়তে ১ মিনিট

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর সীমা (৩২) ও তার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। নবজাতককে শিশু হাসপাতালে এবং সীমাকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে ঢামেকে গিয়ে রোগীর খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপ-পরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

B
BN DESK | 18 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার