Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

BN DESK
02 September 2026, 08:20 AM পড়তে ১ মিনিট
খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে একটি কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুইজন পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত দুইজনের নাম পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে বলতে পারেননি ওসি। তিনি বলেন, বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে জেনে জানাতে হবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

B
BN DESK | 06 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার