Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খিলগাঁওয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

BN DESK
02 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
খিলগাঁওয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

রাজধানীর খিলগাঁওয়ে মো. সেলিম (৪২) নামে একজনকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সেলিম পটুয়াখালী দশমিনা উপজেলার মাচুয়াখালি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন।
 
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে খিদমাহ হাসপাতালের সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
আহত সেলিমের প্রতিবেশী মো. হাবিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিদমাহ হাসপাতালে সামনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চেতনানাশক মাদক সেবন করিয়ে তার কাছে থাকা অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই অটোরিকশা চালককে জরুরি বিভাগে আনা হলে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি বলেও জানান তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

খিলগাঁওয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

B
BN DESK | 28 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার