Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

BN DESK
02 September 2026, 09:00 AM পড়তে ১ মিনিট

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫)।

আজ রোববার (২২ মার্চ) সকালে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রোববার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

B
BN DESK | 23 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার