Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে

BN DESK
03 September 2026, 07:47 PM পড়তে ১ মিনিট
খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে

বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রসূন আজাদের বাবার কোনো খোঁজ নেই। ১৮ জুলাই ঘর থেকে বের হয়ে তিনি আর ফেরেননি বলে জানিয়েছেন প্রসূন আজাদ। প্রসূন আজাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হসপিটালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সাথে যোগাযোগ করবেন। গতকাল (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোন সাথে নেয়নি।’

এই পোস্টের সঙ্গে তিনি তার বাবার বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন। কেউ ছবির মানুষটিকে কোথাও খুঁজে পেলে প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করুন। 

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার