Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

BN DESK
09 October 2025, 03:03 PM পড়তে ১ মিনিট
খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : গাজীপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ীর (আমবাগ) পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো-জামালপুরের বাসিন্দা আজাদের ছেলে ইয়ানুর (২) এবং টাঙ্গাইলের বাসিন্দা আমির হোসেনের ছেলে হাবিব (২)। উভয় শিশুর পরিবার কোনাবাড়ীর (আমবাগ) পশ্চিমপাড়া এলাকার আফসার হাজির বাড়িতে ভাড়া থেকে বসবাস করছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিশু ইয়ানুর এবং হাবিব বিকালে একসঙ্গে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ করে তারা বাড়ির পেছনে চলে যায়। তাদের দুজনকে বাড়ির সামনে না দেখে সবাই তাদের খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় ডোবা থেকে দুই শিশুকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই ডোবা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা রাতেই ওই শিশুদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার