Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদকসহ অশুভ সবকিছু দূর হয়ে যাবে : উপদেষ্টা আসিফ

BN DESK
03 September 2026, 08:22 AM পড়তে ১ মিনিট
খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদকসহ অশুভ সবকিছু দূর হয়ে যাবে : উপদেষ্টা আসিফ

নাটোর প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূূঁইয়া বলেছেন, খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে। পাশাপাশি দেশের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাঠগুলোতে খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারবো। তাই দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে এবং যথাযথভাবে তা ব্যবহার নিশ্চিত করা হবে।

আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার সময় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একযোগে দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আরও বলেন, শুধু স্টোডিয়াম উদ্বোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে।

তাহলে সু প্রসারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি। সব মিনি স্টেডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টোডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরও বলেন, এ মিনি স্টেডিয়াম গুলোর আপনারা যথাযথ ব্যবহারের উপযোগী নিশ্চিত করবেন। যেন স্টোডিয়ামগুলো খেলাধুলার কাজে ব্যবহার হয়। ক্রীড়াবিদ ও খেলোয়াড়রা যেন এখানে খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করবেন।

এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে। খেলাধুলার মাধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে। প্রতিটি উপজেলার খেলার মাঠগুলোকে ব্যবহারের উপযোগী গড়ে তুলতে হবে।

সেজন্য মন্ত্রণালয় কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার কর্মকর্তারা।

এছাড়া জামায়াত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান স্থলে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ এনে জেলা বিএনপির নেতাকর্মী অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে উপদেষ্টা শহরের আলাইপুরস্থ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কুশল ও মতবিনিময় করেন।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদকসহ অশুভ সবকিছু দূর হয়ে যাবে : উপদেষ্টা আসিফ

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার