Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলোয়াড়দের আগে ঢাকায় আসলেন পাকিস্তানের কোচিং স্টাফ

BN DESK
08 March 2026, 01:20 AM পড়তে ১ মিনিট

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের পাঁচ সদস্যের একটি শক্তিশালী কোচিং স্টাফের দল। 

শনিবার (৭ মার্চ) দুপুরে প্রধান কোচ মাইক হেসনের নেতৃত্বে তারা ঢাকা পৌঁছান।

পাকিস্তান দলের মূল স্কোয়াড ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আগামী ৯ মার্চ। তবে ক্রিকেটারদের আগেই কোচিং স্টাফরা চলে আসায় ধারণা করা হচ্ছে, কন্ডিশন বুঝে নিয়ে সিরিজের চূড়ান্ত কৌশল সাজাতে তারা বাড়তি সময় ব্যয় করতে চান।

হেসনের সঙ্গে এই দলে আরও রয়েছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি নির্ধারিত টিম হোটেলে চলে যান।

অন্য দিকে, স্বাগতিক বাংলাদেশ দল এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই মিরপুরে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাকিস্তান জাতীয় দল ঢাকায় পৌঁছানোর পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১১ মার্চ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই দিবারাত্রির এবং ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

খেলোয়াড়দের আগে ঢাকায় আসলেন পাকিস্তানের কোচিং স্টাফ

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার