Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গজারি বনের ভেতর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

BN DESK
02 September 2026, 03:57 PM পড়তে ১ মিনিট
গজারি বনের ভেতর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

গাজীপুরে গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গভীর গজারী বনের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত রাসেল বেপারী গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত কাদির বেপারীর ছেলে। সে বাসায় থেকে অটোরিকশা চালাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাসেল অটোরিকশা নিয়ে বের হয়। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে। পরে শনিবার ভোরে স্থানীয়রা গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গভীর গজারী বনের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। তবে নিহতের অটোরিকশাটি খোয়া গেছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গজারি বনের ভেতর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

B
BN DESK | 15 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার