Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

BN DESK
01 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপি নেতা সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সাংবাদিক নেতা কালাম আজাদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, এনামুল হক নতুন, শাহাদত হোসেন, সোলাইমান আলী, মিজানুর রহমান রাজা, মাহবুবুর রহমান লুলকা, মানিক সরকার, রাজু হোসেন পাইকার, আজিজুর রহমান বিদ্যুৎ, মাহবুবর রহমান হারেজ, তোহা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, সদস্য সচিব মুফতি কাজী একরামুল হক, জেলা তাতী দলের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী মুন্সি জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, আহসান হাবিব মমি, আদিল সাহরিয়ার গোর্কী, সৌরভ হাসান শিপলু, অতুল চন্দ্র দাস, জামিলুর রহমান, হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, এসএম রাঙ্গা, এড. মেরী খাতুন, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি প্রমুখ। অপরদিকে বাদ জুম্মায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখা আয়োজন করে। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার