Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি জামায়াতের 

BN DESK
09 October 2025, 11:54 PM পড়তে ১ মিনিট
গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি জামায়াতের 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য ১ জুলাই দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২-৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।  ৮-১৫ জুলাই জামায়াত নেতারা শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন। ১৬ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ১৯ জুলাই জামায়াত-ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহিদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমিরে জামায়াতের নেতারা অংশ নেবেন। ২০-২৪ জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ২৫-২৮ জুলাই গণঅভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। ২৯-৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এছাড়া ১ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়রা অংশ নেবেন। ৬-৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি জামায়াতের 

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার