Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

BN DESK
10 October 2025, 02:13 PM পড়তে ১ মিনিট
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে এই ছুটির সময়ও বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করা যাবে। 

সোমবার (৪ আগস্ট) নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ। নোয়াব সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ খ্রিষ্টাব্দ, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে।

নোটিশে আরও বলা হয়েছে, এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার