Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা

BN DESK
04 September 2026, 08:30 AM পড়তে ১ মিনিট
গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মীর্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, এড. পলাশ খন্দকার, এড. মোজাম্মেল হক, শেখ শাহেদ, মামুনুর রশিদ, প্রতিক ওমর, হারুনুর রশিদ তালুকদার, আইনুর ইসলাম, ফেরদৌসুর রহমান, রায়হান আহমেদ রানা।

বক্তারা বলেন, কোন জাতিকে দীর্ঘদিন নিষ্পেষিত করে ক্ষমতায় থাকা যায় না। শহিদদের ত্যাগকে সন্মান জানাতে হবে। শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিস্টদের প্রেতাত্মা এখনও আছে, ভারতে থেকে পলাতক হাসিনা হুংকার দিচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলে অভিহিত করেন। ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করলে দেশকে অস্বীকার করা হয়।

আমাদের বিজয়কে সংহত করতে হবে, শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার জন্য বতর্মান সরকারের কাছে দাবি জানানো হয়। শহিদদের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা ও আহতদের সুচিকিৎসা এবং নির্ভুলভাবে শহিদ এবং আহতদেও তালিকা প্রস্তুত করে জাতির সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, রাফু, সুলতান আহমেদ, শামিম আহমেদ, মেহেদী হাসান লিটন, আব্দুল করিম, শাহ আলম শেখ মুক্তার, আবু মুসা, ঈশা খাঁন, গোলজার হোসেন মিঠু, রেজাউল হক বাবু, আল আমিন, হাসানুজ্জামান পলাশ, আল মুমিন,  শুভ, ইনসান শেখ, মোমিন, প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গণঅভ্যুাত্থান দিবসে বগুড়া প্রেস ক্লাবের আলোচনা সভা

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার