Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

BN DESK
21 March 2026, 08:22 PM পড়তে ১ মিনিট

পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে দেশে এবার ঈদের আনন্দ খানিকটা বেশি ও ভিন্ন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে তার বাড়ির কাছে দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে ঈদ মোবারক। আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের আনন্দ তো আছেই।

একটি দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।

তিনি বলেন, এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।

ঈদের সাথে তারও একটা সম্পর্কিত ব্যাপার আছে। মুক্ত মানুষ না হলে ঈদের আনন্দ সেভাবে আসে না। আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন।

আমির খসরু বলেন, দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের মধ্যে এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরত ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।

এসময় আমির খসরুর সাথে ছিলেন তার ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের সদস্যরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার