Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণভবনের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১

BN DESK
09 May 2026, 04:45 PM পড়তে ১ মিনিট

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে ২০-২৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়।

খবর পেয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বরত টহল টিমের ইনচার্জ এসআই রাজু আহমেদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক যুবলীগ সদস্যকে একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়।

ব্যানারে সাবেক যুবলীগ কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি সম্বলিত বিক্ষোভ মিছিলের লেখা ছিল। গ্রেপ্তার খোকন ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া, কাজীর বাড়ি এলাকার বাসিন্ধা।

পুলিশ জানায়, অভিযানের সময় অন্যান্য মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

গণভবনের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার