Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

BN DESK
03 September 2026, 12:41 AM পড়তে ১ মিনিট
গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে জন-আকাঙক্ষার জুলাই ঘোষণাপত্র তৈরি করে গণভোটের মাধ্যমে কিংবা অধ্যাদেশ জারি করে জুলাই ঘোষণাপত্রের আইনি রূপ দিতে হবে । নতুবা রাষ্ট্রের সংস্কারকিংবা গণহত্যার বিচার নিশ্চিত হবে না।


সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ উত্তর থানার বিশেষ রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপস্থিত রুকন সদস্যদের আগামী নির্বাচনের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান হেলাল উদ্দিন।

তিনি বলেন, পিআর পদ্ধতি ব্যতিত জনগণের সরকারবা জনগণের সংসদ গঠিত হবে না। পুরোনো ব্যবস্থার নির্বাচনে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, বিগত ১৭ বছরের প্রতিটি হত্যাকান্ডের বিচার,জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতেজাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সমানসুযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে  ছাত্র-জনতার প্রত্যাশিত বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায়বিচারের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।


তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এবং ইসলামী দলগুলোরজোটে বাঁধা সৃষ্টি করতে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নানা রকম অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। এজন্য ইসলামী দলগুলোর সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সর্তক থাকতে হবে। তবে যতই অপপ্রচারও ষড়যন্ত্র করা হোক, দুনিয়াবি কোনো শক্তি প্রয়োগ করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না।


হাজারীবাগ উত্তর থানা আমীর মো. মাহফুজ আলমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি শহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালকঅধ্যাপক নুর নবী মানিক এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দিন আহমেদ। এছাড়াও সমাবেশে ধানমন্ডি জোনের থানা আমীরসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার