Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

BN DESK
29 March 2026, 06:49 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়া হয়ে ভ্রমণকারী ইসরাইলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনকি আটকও হচ্ছেন। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটজন ইসরাইলিকে আটক করা হয়েছে। তাদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিটে ছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়া ও ইসরাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

একটি ঘটনার বিবরণে বলা হয়েছে, ফিলিপাইনগামী ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের মাধ্যমে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্য একটি ঘটনায় জানানো হয়েছে, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরাইলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।

সাধারণত এসব আটকের মেয়াদ ২৪ থেকে ৪৮ ঘণ্টা হলেও অনেক ক্ষেত্রে তা আরও দীর্ঘ হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশ করতে দেয় না, তখন ভ্রমণকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার