Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণ-অভ্যুত্থানের ১৯ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

BN DESK
03 September 2026, 01:30 AM পড়তে ১ মিনিট
গণ-অভ্যুত্থানের ১৯ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মামলার মধ্যে ১৯টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।

বুধবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চার্জশিটকৃত ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর, একটি ফেনী, একটি চাঁদপুর, একটি কুমিল্লা, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনার একটি ও জামালপুর জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

রুজুকৃত অন্যান্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গণ-অভ্যুত্থানের ১৯ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

B
BN DESK | 07 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার