Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনে ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা

BN DESK
03 September 2026, 02:16 AM পড়তে ১ মিনিট
গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনে ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বাইসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে এটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ সিটির নগরভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এসময় উপস্থিত ছিলেন। রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, এই ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনে ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার