Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

BN DESK
05 September 2026, 03:13 AM পড়তে ১ মিনিট
গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

জয়পুরহাট জেলা প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গত সরকারে যারা ছিলেন তারা পালিয়ে গেছেন এর পেছনে মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার।

এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন। আজ সোমবার (১১ আগস্ট) জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে। গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার