Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরম বাড়ার সঙ্গে ঢাকায় থাকছে বৃষ্টির সম্ভাবনা

BN DESK
10 October 2025, 10:11 AM পড়তে ১ মিনিট
গরম বাড়ার সঙ্গে ঢাকায় থাকছে বৃষ্টির সম্ভাবনা

মফস্বল ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় আজ (২৫ আগস্ট) গরম কিছুটা বাড়তে পারে, তবে একই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো সতর্কবার্তা বা সংকেত দেখানোর প্রয়োজন নেই।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গরম বাড়ার সঙ্গে ঢাকায় থাকছে বৃষ্টির সম্ভাবনা

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার