Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরু চুরি করে পালানোর সময় মা-মেয়ে-ছেলেসহ আটক ৫

BN DESK
04 September 2026, 08:44 PM পড়তে ১ মিনিট
গরু চুরি করে পালানোর সময় মা-মেয়ে-ছেলেসহ আটক ৫

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামের আনোয়ারায় একই পরিবারের তিনজনসহ ৫ গরু চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে তাদের আটক করা হয়।বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের দেলা মিয়ার পুত্র নেজাম উদ্দিন (২৬), পটিয়া উপজেলার দক্ষিন বুশশি গ্রামের জসিম উদ্দিনের পুত্র বাবলু (২৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ রাশেদ (২৫), মো. ইয়াছমিন (৫৫), ফাতেমা আক্তার (২২) সম্পর্কে শেষের তিনজন মা-মেয়ে-ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকার নুর মুহাম্মদ (৫৮) এর গরুর বাচুর চুরি করে নিয়ে যায় আটককৃতরা। এ সময় তাদের ধাওয়া করে পার্শ্ববর্তী বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় সিএনজিসহ তাদের আটক করে স্থানীয়রা। পরবর্তীতে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘গরু চোরদের আটক করে থানায় আনা হয়েছে, চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।’ 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গরু চুরি করে পালানোর সময় মা-মেয়ে-ছেলেসহ আটক ৫

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার