Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

BN DESK
10 October 2025, 04:56 PM পড়তে ১ মিনিট
গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে গলায় লিচুর বিচি আটকে মায়েশা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে চরলক্ষ্মী গ্রামের অজুদ্দি হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মায়েশা অজুদ্দিন ওই গ্রামের এনাম হোসেনের মেয়ে।

মায়েশার প্রতিবেশী শিহাব জানায়, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এনাম বাজার থেকে লিচু নিয়ে বাড়িতে আসেন। পরে শিশু মায়েশাসহ পরিবারের সদস্যরা লিচু খায়। একপর্যায়ে মায়েশার গলায় লিচুর বিচি আটকে যায়। চেষ্টা করেও লিচুটি বের করতে না পেরে তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মাসুদ জাহান জানান, ‘শিশুটিকে আমরা মৃত পেয়েছি। শ্বাসনালীতে লিচুর বিচি আটকে যাওয়ায় হাসপাতালে আনার আগে সে মারা যায়।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এতে কারো কোনো অভিযোগ নেই। শিশুটির মরদেহ পরিবার দাফন করেছে।’

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার